রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২২:০৯

সাবেক নৌবাহিনী প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ১৯৮৪ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। জীবনের শেষ মুহূর্তেও নিপীড়িত দেশবাসীর সেবায় নিজেকে উত্সর্গ করেছেন তিনি। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি পরিষদের পক্ষে মরহুমের স্ত্রী শাহিনা খান জামান জানিয়েছেন, মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও বিশেষ মোনাজাত। সুরভি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য কোরআন খতম, দোয়া ও কোরআন খানির আয়োজন করা হয়েছে। ৭ আগস্ট বাদ জুমা ঢাকার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

 

 

০