মোশাররফ করিমের ‘গিরগিটি’

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২০:১১

মোশাররফ করিম-জুঁই অভিনীত নাটক ‘গিরগিটি’ প্রচারিত হবে আজ রাত ১০টায় দীপ্ত টিভিতে। রায়হান খানের রচনা ও পরিচালনা নাটকটিতে মোশাররফ-জুঁই ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার প্রমুখ।

বিবাহবার্ষিকী উপলক্ষে সেদিন ছিল অহনার ও রাশেদের বিভিন্ন রকমের প্রস্তুতি। একটু একটু করে আনন্দের রঙ ফিকে হতে থাকে অজানা একটি ফোন কলের কারণে। শুরুতে স্ত্রীর কাছে আসা ফোন কলকে গুরুত্ব দেয় না রাশেদ। কিন্তু প্রথম থেকে ফোন কলের ব্যাপারটা ভালো লাগে না অহনার। কারণ ফোনের অপরপ্রান্তের লোকটি এমনভাবে কথা বলে যেন পূর্বপরিচিত এবং ক্রামান্বয়ে মেরে ফেলার হুমকি দিতে থাকে। অহনাকে আল্টিমেটাম দেয় এক সপ্তাহের মধ্যে রাশেদকে ডির্ভোস দিয়ে ফোন কলারের কাছে চলে যেতে, তা না হলে অহনার জীবনের পূর্বের অজানা তথ্য ফাঁস করে দেবে। অহনা খুঁজে পায় না তার জীবনের অজানা কী তথ্য আছে। কিছুদিনের মধ্যে ব্যাপারটা তাদের জীবনে একটা অস্বস্তিকর কারণ হয়ে যায়। বাধ্য হয়ে তারা পুলিশের শরণাপণ্ন হয় এবং এই খবরও পেয়ে যায় ফোন কলার। একদিন সকালবেলা তারা ঘুম থেকে উঠে তাদের দেয়ালে লেখা দেখতে পায়—‘আমার নামের প্রথম অক্ষর ‘র’ চিনতে পেরেছো? অহনা অনেক ভেবে-চিন্তে তার জীবনে আসা ‘র’ অক্ষরের সবার খোঁজ নিতে থাকে। একদিন পূর্বের অর্ডার করা পার্সেল নিয়ে আসে ডেলিভারিম্যান তার নাম রবিন। ডেলিভারি ম্যানকে দরজায় দাঁড় করে রেখে অহনা রাশেদকে ফোন করতে গিয়ে আর ফেরত আসে না।