জেএসসি
রাফিন আহমেদ
জেএসসি পরীক্ষায় রাফিন আহমেদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এমডব্লিউ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা আব্দুল কাদের প্রবাসী ও মা রোকসানা বেগম গৃহিণী। রাফিন ভবিষ্যতে চিকিত্সক হতে চায়।
প্রাথমিক শিক্ষা সমাপনী
নুঝহাত রহমান
নুঝহাত রহমান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুনশুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার বাবা আব্দুর রহমান আরমান কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধি এবং মা রানু আক্তার গৃহিণী। নুঝহাত ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়।
মিনিয়ন মঈন আনান
মিনিয়ন মঈন আনান ঢাকার কুর্মিটোলার বি এ এফ শাহীন কলেজ থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। আনান বসুন্ধরা গ্রুপের উপ-প্রধান প্রকৌশলী মোঃ মঈনুল ইসলাম এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার স্টারলিং স্কুল এণ্ড কলেজের শিক্ষিকা মোসাম্মাত্ শাহীনুর খাতুনের পুত্র। সে ভবিষ্যতে পাইলট হতে চায়।
