আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে বিটিএফের ভিডিও নির্মাণ প্রতিযোগিতা শুরু

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২২:০৭

আগামী ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ‘ব্রাইটার টুমরো ফাউন্ডেশন’ (বিটিএফ) এক ভিডিও নির্মাণ প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষ তিন স্থান অধিকারীকে যথাক্রমে ৫০, ৩০ ও ২০ হাজার টাকার আর্থিক পুরস্কার ও সনদপত্র দেওয়া হবে। অনূর্ধ্ব ৩ মিনিটের এই ভিডিওর বক্তব্য হতে হবে আত্মহত্যা প্রতিরোধমূলক। এটা হতে পারে নাটিকা, অ্যানিমেশন বা কার্টুন।

৩০ আগস্টের মধ্যে তাদের ভিডিও ক্লিপটি [email protected] এই ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। সঙ্গে তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা দিতে হবে। প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। সামাজিক দূরত্ব বজায় রেখে ১০ সেপ্টেম্বর সীমিত পরিসরের একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। বিস্তারিত জানার জন্য ০১৭৩৭৬৯৮৩৭২, ০১৭৫২৫৭৬৩২৮ কিংবা ০১৭১৩১৯১১৬৭ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে আত্মহত্যা প্রতিরোধ নিয়ে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করে আসছে বিটিএফ। —প্রেস বিজ্ঞপ্তি