সংযুক্ত আরব আমিরাতের আল রশিদ শিপিং লিমিটেড নামে প্রতিষ্ঠানের সঙ্গে দু’টি ৬৫০০ ডিডব্লিউটি ট্যাংকার ভেসেল নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। সম্প্রতি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মো, সাখাওয়াত হোসেন এবং আল রশিদ শিপিং লি. এর পক্ষে আহমেদ আল মারজুকি চুক্তিতে স্বাক্ষর করেন।
১০৯ দশমিক ৬৫ মিটার দৈর্ঘ, ১৮ মিটার প্রস্থ ও ৮ দশমিক ৪০ মিটার গভীরতা সম্পন্ন ট্যাংকার দুটি আন্তর্জাতিক ক্লাসিফিকেশন সংস্থা ব্যুরো ভেরিটাস এর তত্ত্বাবধানে নির্মিত হবে এবং এর মেইন ইঞ্জিনসহ অন্যান্য যন্ত্রাংশ ইউরোপ ও জাপান থেকে আমদানি করা হবে।
