মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার ন্যান্সি পেলোসির চেয়ে কম জনপ্রিয়। গ্যালাপের এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। জরিপে দেখা গেছে, ন্যান্সি পেলোসির প্রতি ৩৮ ভাগ মানুষের জনসমর্থন আছে। সমর্থন নেই ৪৮ ভাগ মানুষের। আর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি সমর্থন আছে ৪০ ভাগ মানুষের। তবে সমর্থন নেই ৫৮ ভাগ মার্কিনীর। গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর ন্যান্সি পেলোসির জনপ্রিয়তা বাড়ে। -সিএনএন
