শব্দের থেকে তিন গুণ গতিসম্পন্ন সুপারসনিক উড়োজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছে স্পেস ট্যুরিজম কোম্পানি ভার্জিন গ্যালক্টিক। এরই মধ্যে ইঞ্জিননির্মাতা রোলস-রয়েলসের সঙ্গে এক অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এর আগে সুপারসনিক উড়োজাহাজ কনকর্ড ১৯৭৬-২০০৩ সাল পর্যন্ত ফ্লাইট পরিচালনা করে। তবে নতুন সুপারসনিকের গতি হবে কনকর্ডের চেয়েও বেশি। নতুন এ সুপারসনিক বানানোর ক্ষেত্রে উচ্চ শব্দ রোধ এবং অতিরিক্ত জ্বালানি খরচ হ্রাসকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
