দুই দশক পর সংকোচন ইন্দোনেশিয়ার অর্থনীতিতে

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২০:৪৬

করোনা ভাইরাসের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সংকুচিত হয়েছে ইন্দোনেশিয়ার অর্থনীতি। এপ্রিল-জুন প্রান্তিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির অর্থনৈতিক উত্পাদন কমেছে ৫ দশমিক ৩ শতাংশ। তবে লকডাউনের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও ভাইরাসের প্রকোপ কমাতে পারেনি দেশটি। তাছাড়া সরকারও এখন পর্যন্ত তেমন বড় কোনো নীতিগত সহায়তার দিকে এগুচ্ছে না। এতে আগামীতে অর্থনীতি আরো সংকুচিত হতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।      —নাঈমা সুলতানা