পঞ্চগড়ে বিদ্যুত্স্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:০৩

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় শুক্রবার বিদ্যুত্স্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রিপন আলী (১৪)। সে উপজেলার বড়শশী ইউনিয়নের পূর্বমালকাডাঙ্গার ইদ্রিস আলীর ছেলে। বড়শশী ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন জানান, মালকাডাঙ্গা বাজারের আকবর আলী নামে এক ব্যক্তি তার বাসার ছাদ ও দোকানের টিনের চালে গাছের পাতাসহ ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য রিপনকে টিনের চালে উঠিয়ে দেয়। এ সময় বিদ্যুতায়িত টিনের চালে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে রিপন বিদ্যুত্স্পৃষ্টে মারা যায়।

বোদা থানার ওসি আবু হায়দার মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।