আতঙ্কে নিজেদের ড্রোন ভূপাতিত করলো ইসরাইল

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১৯:৪০

ইসরাইলের সেনাবাহিনী নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে। হিজবুল্লাহ আতঙ্কে তারা এই ড্রোন ভূপাতিত করে বলে ধারণা করা হচ্ছে। 

শনিবার ইসরাইলি দৈনিক হারেৎস এ খবর প্রকাশ করেছে।

তারা বলছে, ইসরাইলি সেনাবাহিনী ড্রোনটিকে দেখে ভেবেছিল তা লেবানন থেকে তাদের আকাশসীমায় ঢুকেছে। ড্রোনটি যে তারা নিজেরাই উড়িয়েছিল তা তারা ভুলে গিয়েছিল।

ড্রোন ভূপাতিত করার পর ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র এ খবর টুইটারে প্রচার করেছিল। 

কিন্তু পরবর্তীতে ইসরাইলি গণমাধ্যম বিভিন্ন সূত্রে নিশ্চিত হয় যে, ভূপাতিত ড্রোনটি ইসরাইলের নিজের।

সম্প্রতি সিরিয়ায় ইসরাইলি হামলায় হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়। এরপর হিজবুল্লাহ ইসরাইলকে হুমকি দেয়। 

ইত্তেফাক/জেডএইচ