ফরিদপুর (পাবনা) সংবাদদাতা
ফরিদপুর উপজেলায় গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলা গোখামারি সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বলেন, খড়ের গাদা বন্যায় নষ্ট হয়েছে, মাঠের আবাদি ঘাসও ডুবে গেছে। উঁচু জমিতে যে ঘাস ছিল অতিবৃষ্টির কারণে সেগুলোর গোড়া পচে গেছে। ফলে গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। ফরিদপুর উপজেলা গোখামারি সমিতির সভাপতি পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, প্রতি বছর অনেক কাঁচা খড় সংগ্রহ করে রাখতাম। এবার অতিবৃষ্টি ও বন্যার কারণে তা সম্ভব হয়নি। ফলে এলাকায় গোখাদ্যে তীব্র সংকট দেখা দিয়েছে।
