নিয়োগ

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২২:১৮

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি: একটি স্বনামধন্য মসলা বিপণন কোম্পানীতে আকর্ষণীয় বেতন এবং বিক্রয় কমিশন প্রদান সাপেক্ষে কিছু সংখ্যক বিক্রয় প্রতিনিধি নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে কোম্পানী কর্তৃপক্ষ নির্ধারণ করবেন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস। ০১৯৭৭৭০০৪৪০, ০১৭৪৯৩৪৫৩৩৭, ০১৫৫৮৩৭৬৩১৮, [email protected]              সিএম-৪০৫

নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ সরকারি নিয়োগ বিধি মোতাবেক তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ডাকঘর: ইরতা, উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ-এ শূন্য পদে একজন “অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর” নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ০২ কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপিসহ সভাপতি বরাবর স্বহস্তে লিখিত আবেদন প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। —প্রধান শিক্ষক।              সিএম-৪০৬

সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি: ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়, গ্রাম+পো: ছলিমাবাদ, উপজেলা: বাঞ্ছারামপুর, জেলা:ব্রাহ্মণবাড়িয়া, সরকারী বিধি মোতাবেক সৃষ্ট শূন্য পদে ১ জন সহকারী প্রধান শিক্ষক, ১ জন সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ১ জন কম্পিউটার ল্যাব সহকারী, ১ জন নৈশ প্রহরী ও ১ জন আয়া নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে মোবাইল নম্বর উল্লেখসহ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। সংশ্লিষ্ট সকল কাগজপত্র সংযুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর দরখাস্ত পৌঁছাতে হবে। এখানে আরো উল্লেখ্য যে, পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা দরখাস্ত করেছেন তাদের নতুন করে দরখাস্ত করার প্রয়োজন নেই। প্রয়োজনে যোগাযোগ: ০১৩০৯১৩০৮৮৪।        সিএম-৪০৮

পুন:বিজ্ঞপ্তি: সরকারি বিধি ও ২০১৮ ইং সনের জনবল কাঠামো অনুযায়ী নবসৃষ্ট পদে গোসিংগা আলিম মাদ্রাসা, ডাকঘর: গোসিংগা, উপজেলা: শ্রীপুর, জেলা: গাজীপুরের জন্য একজন অফিস সহকারী কাম হিসাব সহকারী এইচএসসি (ব্যবসায় শিক্ষা/ সমমান), একজন নিরাপত্তা কর্মী ও একজন আয়া (উভয়ের জেডিসি/ জেএসসি/সমমান) আবশ্যক। দুইকপি ছবি, প্রয়োজনীয় কাগজপত্র ও অফেরতযোগ্য এক হাজার টাকার পোস্টাল অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করুন। পূর্বের আবেদনকারীদের নতুন আবেদনের প্রয়োজন নেই। অধ্যক্ষ, ০১৭১৮৪৮২৮৯৭।      সিকে-৯৮৯

নিয়োগ বিজ্ঞপ্তি:  বিধিমোতাবেক উত্তর মুলাইম মল্লিকসরাই আলিম মাদ্রাসা (এমপিওভুক্ত) ডাক: উপজেলা ও জেলা: মৌলভীবাজার এর জন্য সৃষ্ট পদে ১ জন নিরাপত্তাকর্মী, ১ জন আয়া, জেএসসি/ সমমান পাশ এবং ১ জন সহকারী গ্রন্থাগারিক কাম-ক্যাটালগার ফাজিল ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ২ কপি ছবি এবং ৫০০ টাকার পোস্টাল অর্ডার, প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। অধ্যক্ষ-০১৭১২৭৩১৭৫৬।            সিকে-৯৯১

নিয়োগ বিজ্ঞপ্তি: মানিকগঞ্জ জেলার সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী আটিগ্রাম আকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়ে এমপিও শূন্য পদে সরকারি বিধিমোতাবেক একজন অফিসসহায়ক/ এমএলএসএস, ২০১৮ সালের জনবল কাঠামো অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৫-০৮-২০২০ইং তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধান বরাবর ৩০০/- (তিনশত) টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডারসহ আবেদন করতে অনুরোধ করা হলো। -প্রধান শিক্ষক।      সিকে-৯৯৩