কাজী আকবর উদ্দিন সিদ্দিক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক এমপি নবীনগরের কৃতী সন্তান কাজী আকবর উদ্দিন সিদ্দিকের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ পালন করা হবে। কর্মসূচির মধ্যে মরহুমের গ্রামের বাড়ি ব্রা?হ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামে মরহমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, কোরআন খতম, বাদ জুমা বায়তুল মোকারম জাতীয় মসজিদসহ নবীনগর উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। নবীনগর উপজেলা আওয়ামী লীগ ও সিদ্দিক এমপি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনাসভা হবে বিকাল ৪টায়, নবীনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে।
হাজি মো. এলাহী মিয়া
পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম হাজি মো. এলাহী মিয়ার চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে সকালে মরহুমের পুরান ঢাকাস্থ নবাববাড়ীর বাসায় কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে মরহুমের আত্মীয়স্বজনদের উপস্থিত থাকার জন্য তার ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তাক অনুরোধ করেছেন।
রাজিয়া মনসুর শামীম
ঢাকার মিরপুরের শেখ ফজিলাতুন্নেসা ইসলামিক মহিলা কলেজের সাবেক অধ্যক্ষা রাজিয়া মনসুর শামীমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে আজ বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, কর্মচারী, ছাত্রী ও তার শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
