করোনা আক্রান্ত মোশাররফ রুবেল

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:০৪

মন ও শরীরের ওপর দিয়ে এমনিতেই তার ঝড় যাচ্ছে। নিজে বছরখানেক আগে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। সেখান থেকে সেরে উঠলেও এখন তার বাবা করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হলেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার মোশাররফ রুবেল।

গতকাল এই খবর নিশ্চিত করে রুবেল বলেছেন, ‘আমার বাবা আগে থেকে আক্রান্ত ছিলেন। ওনার সিএমএইচে চিকিত্সা চলছে। আমাকে বাবার কাছে যাওয়া-আসা করতে হচ্ছিল। এর মধ্যে আমার সামান্য উপসর্গ দেখা দিলে পরীক্ষা করালে আজ (গতকাল) রিপোর্ট পেয়েছি যে, পজিটিভ।’

তবে মোশাররফের স্ত্রী ও সন্তানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন এদের থেকে নিজেকে আলাদা রেখে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চলছেন।