নতুন বছরের শুরুতেই দেশের অন্যতম ফ্যাশন হাউস রঙ বাংলাদেশের কুমিল্লা ও কুষ্টিয়া আউটলেটে শুভেচ্ছা উপহার স্বরূপ ক্রেতাদের জন্য দিচ্ছে ৭০% পর্যন্ত বিশাল মূল্যছাড়। বাছাই করা নয়, সকল পণ্যে। অফারটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। রঙ বাংলাদেশের বর্ণাঢ্য সম্ভার থেকে বেছে নিন পছন্দের সামগ্রী। উপভোগ করুন এই বিশেষ ছাড়। রঙ বাংলাদেশের আউটলেটগুলোতে রয়েছে আপনার পছন্দনীয় সকল সামগ্রী। সকল বয়সের সবার জন্য রয়েছে বিভিন্ন ধরনের অনন্য ডিজাইনের পোশাক :শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, পায়জামা, টি-শার্ট, শার্ট, ফতুয়া ইত্যাদি। আরও রয়েছে জুয়েলারি, ব্যাগ, বেডকাভার, ম্যাট, শোপিস, নানা ডিজাইনের মগসহ নানা ধরনের গৃহস্থালী ও উপহার সামগ্রী।
