সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ২১:৪২

 

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জ শহরের নিউ ঢাকা রোডে রবিবার গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন র্যাব-১২ এর লে. কর্নেল খাইরুজ্জামান পিএসসি ও সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এই গাছের চারা রোপণ করা হচ্ছে বলে জানান তারা। এ   সময়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউএনও তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমুখ।

বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাসুদ হাসান তূর্ণ প্রধানমন্ত্রীর নির্দেশে ঈশ্বরগঞ্জে বন্যাদুর্গত এলাকার দুস্থ অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। রবিবার উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের নতুনচর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের বন্যাকবলিত ৩০০ দুস্থ অসহায় পরিবারের মধ্যে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রবি, স্বাধীনতা শিক্ষক পরিষদের উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন কামাল প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

লালমোহন (ভোলা) সংবাদদাতা জাতির জনক বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে লালমোহন উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার লালমোহনের হাজি নুরুল ইসলাম চৌধুরী কলেজ প্রাঙ্গণে কর্মসূচি উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বই বিতরণ

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা বই বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী। প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম।

উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে রবিবার আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাসের সভাপতিত্বে ও সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সুলতান গিয়াস উদ্দিন, নূরুল ইসলাম কমান্ডার, ইদ্রিস আলী তালুকদার প্রমুখ।