নৌকায় গণধর্ষণের পর পঞ্চম শ্রেণির ছাত্রীকে হত্যা

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০০:০২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ বন্দরের পঞ্চম শেণির এক ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে শীতলক্ষ্যা নদীতে। এমন নৃশংস ঘটনার বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেফতার তিন আসামি। গতকাল রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের পৃথক আদালতে তিন আসামির জবানবন্দি রেকর্ড করা হয়।