প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৪৪ হাজার ৩৮৬ জনে দাঁড়ালো।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোমবার সকালে জানানো হয়েছে, গত একদিনে আরও ৬২ হাজারের বেশি জন করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা ২২ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে।
তবে এখন পর্যন্ত ১৫ লাখ ৩০ হাজারে বেশি করোনা রোগী সুস্থ হয়ে উঠেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে। জানানো হয়, দেশজুড়ে করোনায় সুস্থতার হার ৬৯ দশমিক ৩৩ ।
বর্তমানে প্রতিনিয়ত ভারতে করোনার যে সংক্রমণ তা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের থেকেও বেশি। যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত ৫০ লাখের বেশি, ব্রাজিলে ৩০ লাখ ৩০ হাজার।
এদিকে করোনা শনাক্তের হিসেবে ভারতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এ রাজ্যটিতে আক্রান্ত ৫ লাখ ছাড়িয়েছে। এরপরে অবস্থান তামিল নাড়ু ও দিল্লির।
ইত্তেফাক/এসআর
