পাকিস্তান অধিকৃত গিলগিট বালতিস্তান লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে যুক্ত হলে তাহলে অঞ্চলটির অনেক উন্নতি হবে। গিলগিট বালতিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞ সেঙ্গে এইচ. সেরিং এমন মন্তব্য করেছেন।
ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট অফ গিলগিট বালতিস্তান স্টাডিজের ডিরেক্টর এইচ. সেরিং বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জম্মু এবং কাশ্মীর অংশ ছিলাম। ১৯৪৭ সালে মহারাজা (হরি সিং) আমাদের আইনত উত্তরাধিকারী ছিলেন, তিনি ছিলেন পুরো এই অঞ্চলের (জম্মু এবং কাশ্মীর) অধিকর্তা এবং তিনি আইনতভাবেই ভারতের সঙ্গে যোগদানে সম্মত হয়েছিলেন। সেটি হুট করে হয়নি বা তার স্বেচ্ছাচারিতাও ছিল না। ব্রিটিশ আইনের নিয়ম অনুযায়ী তা হয়েছিল।
তিনি আরও বলেন, ২০১৯ সালের ৫ আগস্ট পর্যন্ত আমরা জম্মু-কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ ছিলাম। কিন্তু ৩৭০ ধারা বাতিলের পর রাজ্য দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। তাই কাজেই আমরা এখন লাদাখের অংশ।
এই নেতা বলেন, গিলগিট বালতিস্তান যদি 'কার্যতভাবে' লাদাখের অংশের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে সেটা আমাদের সবার জন্য অনেক লাভজনক হবে।
এইচ. সেরিংয়ের মতে, বিশ্ব এখন স্পষ্টভাবে জম্মু এবং কাশ্মীরের মর্যাদা এবং কিভাবে পাকিস্তান অবৈধভাবে এই অঞ্চলের একটি বিশাল অংশ দখল করে আছে সেই ব্যাপারে জ্ঞাত। জি৫
ইত্তেফাক/এসআর
