মহাচিন্তা

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২০:২৭

এই সময়ের ছড়া 

সজল দাশ

 

খুকু এখন আর ভাঙে না তেলের শিশি

ঘুম পাড়াতে তাই লাগে না মাসি-পিসি।

খোকন এখন ডাকে না তো যায় না বাড়ি

বিদ্যাসাগর মায়ের জন্য দেয় না পাড়ি।

আর ফুটো নেই আসমানীদের টিনের চালে

পাল তোলে না নৌকায় মাঝি, গায় না তালে।

বর্গিরা সব পালিয়ে গেছে সেই সে কবে

বোশেখ মাসে নেই হাঁটুজল, আবার হবে?

কাঠবিড়ালি পায় না খেতে পেয়ারা মুড়ি

চাঁদের দেশে আর কাটে না চরকা বুড়ি।

হাট্টিমাটিম ডিম পাড়ে না মাঠে মাঠে

গন্ধও নেই তাও বসে না খোকা পাঠে।

অসময়ের মেহমান এসে খেয়ে নিল

গঙ্গারাম কি কোনো কালে পাত্র ছিল?

 

আপনাকে বড় এখন সবাই বলতে থাকে

সকালে উঠে দুশ্চিন্তাই চলতে থাকে।