সাড়ে চার মাস পর বরিশালের প্রকাশ্য আদালতে প্রথম রায়

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:১২

করোনা সংকটের কারণে বরিশালের প্রকাশ্য আদালতে প্রায় সাড়ে চার মাস মামলার রায় প্রদান বন্ধ থাকার পর গত রবিবার প্রথম রায় হয়েছে। এ দিন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম একটি মাদক মামলার রায়ে পৃথক দুইটি ধারায় মো. রাসেল হাওলাদার (২৬) নামে এক ব্যক্তিকে আট বছর কারাদণ্ডের আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত রাসেল নগরীর পলাশপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা। আদালতের পেশকার হেদায়েত উল্লাহ নবী জানান, ২০১৮ সালের ১৩ নভেম্বর নগরীর পলাশপুর বউবাজার থেকে ১০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।