মির্জাপুরে বন্যায় আঞ্চলিক ও স্থানীয় অধিকাংশ সড়ক প্লাবিত

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:১৫

মির্জাপুরে বন্যায় আঞ্চলিক সড়কের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। সোমবার বন্যাকবলিত মির্জাপুর পৌরসভা, ফতেপুর, লতিফপুর, মহেড়া, জামুর্কি, বহুরিয়া, ভাওড়া, ভাদগ্রাম, ওয়ার্শি, বানাইল এবং আনাইতারা ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সঙ্গে সংযোগ অধিকাংশ আঞ্চলিক সড়ক পানির নিচে থাকায় সরাসরি যোগাযাগ বিচ্ছিন্ন রয়েছে। মির্জাপুর উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, এবারের দীর্ঘস্থায়ী বন্যার কারণে উপজেলার অধিকাংশ আঞ্চলিক সড়ক ডুবে গেছে। বন্যাকবলিত আঞ্চলিক সড়কগুলো শুকানোর পর দ্রুত মেরামত করে চলাচলের উপযোগী করা হবে।