রাজাপুর উপজেলার ছয়টি স্থানে ভাসমান বীজতলা তৈরি করে সফলতা পেয়েছেন প্রান্তিক কৃষকরা। এসব বীজতলায় ব্রি-২৩ জাতের বীজ বপন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের চারা সংকট মেটানোর চেষ্টা করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার মো. রিয়াজউল্লাহ বাহাদুর জানান, বীজতলার ক্ষতি পুষিয়ে নিতে উপজেলার ছয়টি স্থানে ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে যার মধ্যে সাতুরিয়া ইউনিয়নে একটি, রাজাপুর সদর ইউনিয়নে দুটি, গালুয়া ইউনিয়নে একটি এবং মঠবাড়িয়া ইউনিয়নে দুটি। সরকার এজন্য ৩২ হাজার ৭৬০ টাকা বরাদ্দ দিয়েছে। আগামীতে এই পদ্ধতি ব্যবহার করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
