কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান মহাসচিব মিজানুল হক

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০১:৪৪

বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির দ্বিবার্ষিক সভা এবং কার্যনির্বাহী পরিষদের (২০২০-২০২২) নির্বাচন গত ৮ আগস্ট জুম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এ দ্বিবার্ষিক সাধারণ সভায় সমিতির ৪০০ জনের অধিক সদস্য অংশগ্রহণ করেন। নির্বাচনে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিঃ-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এবং মহাসচিব পদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা অনুষদের প্রাক্তন ডিন প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল নির্বাচিত হয়েছেন।

এছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে শুভঙ্কর সাহা, সহসভাপতি পদে ফজলুল হক, মো. মেজবাহুল ইসলাম, সারোয়ার মাহমুদ, প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, যুগ্ম মহাসচিব পদে মিটুল কুমার সাহা, মোছা. ইসমত আরা বেগম, কোষাধ্যক্ষ পদে আবুল মুনছুর, সাংগঠনিক সম্পাদক পদে ড.গোলাম ফারুক এবং দপ্তর সম্পাদক পদে গোবিন্দ কুমার ঘোষসহ মোট ৩৭ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন—কামরুল হাসান (প্রচার সম্পাদক), প্রফেসর ড. ইসমত আরা বেগম (সাংস্কৃতিক সম্পাদক), প্রফেসর ড. মোহাম্মদ সাইদুর রহমান (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), ড. ফওজিয়া ইয়াসমিন (মহিলা বিষয়ক সম্পাদক), ড. মো. কামরুল হাসান (গবেষণা সম্পাদক), আফরোজা রহমান (প্রকাশনা সম্পাদক), প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ (সমাজকল্যাণ সম্পাদক), সাজিয়া শারমিন (তথ্যপ্রযুক্তি সম্পাদক) এবং সদস্য পদে শাহাদাত্ হোসেন, ড. এইচএম মনিরুল হক নাকভী, আহ্সানুজ্জামান লিন্টুু, ড. মুজিবুল হক চুন্নু, মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সর্দার আবুল কালাম, আবুল কালাম আজাদ, প্রফেসর ড. মো. আখতারুজ্জামান, মো. জাকির হোসেন, সামিউল হক টুটুল, প্রফেসর ড. এম কামরুজ্জামান, আলিম মাহমুদ, মু. মুনিরুল ইসলাম, প্রফেসর ড. রোমেজা খানম, মো.মশিউদ্দোলা রেজা, ফাইজুল ইসলাম, মোরশেদ আল মাহমুদ মুন্না।—প্রেস বিজ্ঞপ্তি