আপনার রাশিফল

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২০:২০

৮ জানুয়ারি ২০১৯ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ২৫ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ এবং ১ জমাদিউল আউয়াল ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি। আপনার শুভ সংখ্যা: ৮। শুভ বার: শনি। শুভ রত্ন:  নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। সামাজিক ক্ষেত্রে কোনো ধরনের কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখুন। তীর্থগমন হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। সকলের প্রতি ভালো ব্যবহার করার চেষ্টা করুন। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। যাত্রা ও যোগাযোগ শুভ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শরীর ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। যথাশীঘ্র চিকিত্সকের পরামর্শ নিন। আহারে-বিহারে সতর্ক থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ধর্মীয় কাজে আনন্দ পাবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করুন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আধ্যাত্মিক চিন্তা-ভাবনায় সমৃদ্ধি আসতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। অতিরিক্ত উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখুন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সংগীতশিল্পীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। 

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর মোটামুটি ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে চেষ্টা করুন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। অনভিপ্রেত কোনো সংবাদে শোকগ্রস্ত হতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন।