রাজধানীতে স্মার্টফোন ও ট্যাব মেলা বৃহস্পতিবার শুরু

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২০:৩৬

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীতে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। আগামী ১০ থেকে ১২ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন ও ট্যাবসহ আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারবেন সবাই। দেশে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে ২০১৯ সালের এই মেলা এক্সপো মেকারের এগারোতম আয়োজন।

    সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর মি. ঈগল সং, স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব বিজনেস মুয়ীদুর রহমান, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিওও শ্যামল সাহা, উই স্মার্ট সল্যুউশনের ডিজিএম অ্যান্ড হেড অব মার্কেটিং মুনতাসির আহমেদ, ভিভো বাংলাদেশের অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার সামীর কুমার দাস এবং কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।  উল্লেখ্য, মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ ফি ২০ টাকা। তবে প্রতিন্ধী এবং শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।