সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলো হংকংয়ের পত্রিকা

আপডেট : ১১ আগস্ট ২০২০, ১২:৩২

হংকংয়ের দৈনিক ট্যাবলয়েড পত্রিকা অ্যাপেল ডেইলি সরকারের বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দিয়েছে। চীনের বিতর্কিত নিরাপত্তা আইনে সোমবার পত্রিকাটির মালিক জিমি লাই গ্রেফতার হওয়ার পর এমন ঘোষণা দেওয়া হলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পত্রিকার প্রথম পাতায় জিম্মি লাই গ্রেফতারের ছবি সংযুক্ত করে সরকারের বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে অ্যাপেল ডেইলি।   
 
জানা গেছে, ওই খবর প্রকাশের পর হংকংয়ের জনগণ পত্রিকার দোকানগুলো থেকে অ্যাপল ডেইলি পত্রিকাটি লাইন ধরে কিনেছে।। বিক্রেতারা জানিয়েছে, মঙ্গলবার অল্প সময়ের মধ্যেই হংকংয়ের জনপ্রিয় পত্রিকাটির বিক্রি শেষ হয়ে গেছে।

এদিকে অ্যাপল পত্রিকাটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের মালিক গ্রেফতারের পর তারা পত্রিকাটির ৫০ হাজারের বেশি কপি ছাপিয়েছে। সাধারণ দিনগুলোতে তারা পত্রিকাটির  ১ লাখ কপি ছাপিয়ে থাকে।   

চীনের শীর্ষ রাজনীতিবিদদের সমালোচনা করায় অ্যাপল ডেইলি পত্রিকার মালিক লাইকে বীর হিসেবে দেখে হংকংয়ের বাসিন্দারা। তবে চীন লাইকে একজন বিশ্বাসঘাতক হিসেবেই বিবেচনা করে।  

ইত্তেফাক/এআর