দেশের প্রথম মোবাইল আপ্লিকেশন ভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা প্রতিষ্ঠান জোবাইক শনিবার রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে সেবার উদ্বোধন করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রাথমিকভাবে, ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকায় এই সেবা শুরু হলেও পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা হবে জোবাইকের সেবা।
শনিবার মিরপুর ডিওএইচএস এলাকায় সেবার উদ্বোধনী অনুষ্ঠানে জোবাইক এর প্রতিষ্ঠাতা মেহেদী রেজা বলেন ‘কক্সবাজার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরে জোবাইক মিরপুর ডিওএইচএস এর মাধ্যমে যাত্রা শুরু করলো রাজধানী ঢাকায়।’ জোবাইক মিরপুর ডিওএইচএস-কে বসবাসের জন্য একটি স্মার্ট আবাসিক এলাকায় পরিনত করবে বলে মনে করেন তিনি।
আগ্রহীদেরকে প্রথমেই গুগুল প্লে-স্টোর থেকে জোবাইকের মোবাইল অ্যাপ্লিকেশনটি নামাতে হবে এবং প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে রেজিস্টার্ড ইউজার হতে হবে।
