পর্দা নামলো বাংলা উত্সবের

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২০:৩৬

 

পর্দা নামলো কলকাতার বাংলা উত্সবের। গত ৪ জানুয়ারি থেকে কলকাতার নজরুল মঞ্চে শুরু হয় এই উত্সব। দুই বাংলার শিল্পীদের একই মঞ্চে আনার জন্য এই আয়োজনের মূল উদ্দেশ্য। সেই ভাবনা থেকেই হয়ে গেলো এই উত্সবের প্রথম আসর। এই আয়োজনের উদ্যোক্তা ও প্রধান পরিচালক অরিন্দম শীল।

আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম আয়োজন হিসেবে হয়তো অনেককিছু অগাছালো ছিল। তবে আগামীতে এই বিষয়গুলো আমরা আরো ভালোভাবে লক্ষ্য রাখবো। তিন দিনের এই আয়োজনে প্রথম ও শেষের দিন ভালো দর্শক থাকলেও দ্বিতীয়দিন তেমন দর্শক আমরা পাইনি। তবে এটুকু বলতে পারি সবার একাত্বতা ছিল উল্লেখ করার মতো।’

এই আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নেয় সামিনা চৌধুরী, এন্ড্রু কিশোর, চিরকুট। আর উত্সবের প্রথম দিন আজীবনকৃতি সম্মান পান সাবিনা ইয়াসমিন ও আরতি মুখার্জী।

এছড়াও শ্রোতাদের মন মাতালো বিক্রম ঘোষের তবলার ফিউশন এবং বিখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী অজয় চক্রবর্তী কণ্ঠ।  এভাবেই ৬ ডিসেম্বর রাতে শেষ হলো কলকাতায় বাংলা উত্সব। অনুষ্ঠানটি উ"্বোধন করেছিলেন উল্লেখ্য, অধ্যাপক ড. আনিসুজ্জামান। এছাড়া উ"্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের, বন্ন ব্যাংকের মহাপরিচালক চন্দ্রশেখর ঘোষ, বেঙ্গল চেম্বার অফ কমাসের্র শুভদীপ ঘোষ ও রাজ্যের যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসসহ অন্যান্যরা।