বিনোদন রিপোর্ট
গত বছর আলোচিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। ব্যাবসায়িক জায়গা থেকে সফলতা না থাকলেও দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে ছবিটি। অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে গেল বছর মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্মের আলোচিত ছবি ‘কমলা রকেট’। একক প্রযোজক হিসেবে ইমপ্রেস টেলিফিল্মের ‘কমলা রকেট’-ই প্রথম প্রযোজিত ছবি, যা নেটফ্লিক্সের মতো বৃহত্ অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে স্থান করে নিলো।
বাংলাদেশ থেকে এর আগে নেটফ্লিক্সে মোস্তফা সরয়ার ফারুকীর দুটি ছবি গিয়েছে, যারমধ্যে একটির সহ-প্রযোজক ইমপ্রেস।
ছবিটি পরিচালানা করেছেন নূর ইমরান মিঠু। অভিনয় করেছেন মোশাররফ করিম, তৌকির আহমেদ প্রমুখ।
