তালায় করোনা আক্রান্ত হয়ে এক নার্সের মৃত্যু হয়েছে। তার নাম মর্জিনা খাতুন (৫৮)। তিনি তালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। সোমবার রাতে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. অতনু কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
