বরিশাল পৌরসভা ২০০২ সালে সিটি করপোরেশনের মর্যাদা লাভ করে। এখানে রয়েছে সার্ধশতবর্ষ ছুঁইছুঁই নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রজমোহন কলেজ (১৮৮৯) ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ (১৯৬৬)সহ প্রায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারগুলো যেন সিটি করপোরেশনের ময়লা ফেলার নির্ধারিত স্থানে পরিণত হয়েছে! সেইসঙ্গে কলেজের প্রাচীরগুলো হয়ে উঠেছে আমজনতার মূত্র ত্যাগের স্থান। সামান্য বৃষ্টিতে এ স্থানগুলো অতিক্রম করতে বর্ণনাতীত দুর্গন্ধ সহ্য করতে হয়। দম বন্ধ করে হাঁটাও দায়। সিটি করপোরেশনের মাননীয় মেয়র মহোদয় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা করি।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক নাগরিক
