উপজেলার কারলসুরিচালা এলাকার একটি কারখানায় খাবার খেয়ে অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। জানা যায়, সোমবার রাতের পালায় কর্মরত শ্রমিকরা কর্তৃপক্ষের সরবরাহ করা ডিম, কলা ও কেক খেয়ে কাজে যোগ দিলে একে একে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখা গেলে তাদের স্থানীয় একটি ক্লিনিকে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকের বরাতে জানা গেছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে শ্রমকিরা অসুস্থ হয়েছে। তবে তাদের চিকিত্সা দেওয়া হয়েছে। গাজীপুর-১ শিল্প পুলিশের ওসি মো. রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা যাতে বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।
