রাঙ্গামাটি প্রতিনিধি
পার্বত্য বৌদ্ধ ধর্মীয় গুরু রাঙ্গামাটি রাজবন বিহারের অধ্যক্ষ প্রয়াত শ্রীমত্ সাধনানন্দ মহাস্থবির বনভন্তের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সোমবার রাঙ্গামাটি রাজবন বিহারে বিনামূল্যে চিকিত্সা সেবা ক্যাম্প ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি রাজবন বিহারে বিএমএ রাঙ্গামাটি শাখা ও বন বিহার পরিচালনা কমিটির উদ্যোগে রাজবন হাসপাতালে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিত্সকের তত্ত্বাবধানে চিকিত্সা সেবা ক্যাম্প ও ওষুধ দেওয়া হয়। রাঙ্গামাটি জেলাসহ উপজেলার দূর-দূরান্ত থেকে নানা জাতিগোষ্ঠীর তিন শতাধিক নারী-পুরুষ এবং শিশুরা বিনামূল্যে চিকিত্সা সেবা গ্রহণ করেন এবং তাত্ক্ষণিক রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে এই রোগের চিকিত্সার্থে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
