দক্ষিণ এশীয়ার জনপ্রিয় ভিডিও অন-ডিমান্ড সার্ভিস বা ওটিটি প্ল্যাটফর্ম ‘ইরোজ নাও’। যেখানে রয়েছে হাজার হাজার ওরজিনাল ওয়েব সিরিজি, সিনেমা, শর্টফিল্ম এবং বিনোদনের সব কিছু। এবার এই ওটিটি প্লাটফর্ম যাত্রা শুরু করল বাংলাদেশে। এই প্ল্যাটফর্মে বাংলাদেশি দর্শকেরা যেমন ভারতীয় ওয়েব সিরিজ, সিনেমা, নাটক ও শর্টফিল্ম দেখতে পারবেন পাশাপাশি বাংলাদেশের ওয়েব সিরিজ,সিনেমা,নাটক ও শর্টফিল্ম এই গ্লোবাল প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে।
সমপ্রতি ‘ইরোজ নাও’ এবং ‘এলবিসি মিডিয়া’র পার্টনারশীপ ঘোষনা করা হয়। এই পার্টনারশীপের মাধ্যমে ইরোজ নাও এর মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এবং যৌথভাবে কনটেন্ট নির্মান করবে। পাশাপাশি ব্যবসায় সমপ্রসারনের কার্যক্রম হিসেবে টেলিকম, ইন্টারনেট সরবরাহকারী, সেটআপ বক্স ও টিভি সেটের মাধ্যমে তাদের সেবা বিস্তৃত্ব করবে।
