উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বিশ্বনাথে আলোচনায় ১৭ জন

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৩৩

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা 

চলতি বছরের মার্চে উপজেলা নির্বাচন হতে পারে। এমন আভাসে বিশ্বনাথে শুরু হয়েছে আলোচনা। কোন্ দল থেকে কে প্রার্থী হবেন সেই হিসেব কষছেন অনেকেই। দু’দিন ধরে উপজেলা নির্বাচন নিয়ে বিশ্বনাথের রাজনৈতিক মাঠে চলছে আলোচনা। সময় কম থাকার কারণে পূর্ব থেকে মাঠে কাজ করতে প্রস্তুতির ব্যাপার বলেও কথা উঠেছে। অনেক সম্ভাব্য প্রার্থীকে মাঠে কাজ শুরু করতে দেখা গেছে। মাঠে আলোচনায় এ পর্যন্ত বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন যারা তাদের তালিকায় রয়েছেন। 

সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস.এম.নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ পংকি খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আমির আলী চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এম.আসকির আলী, বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, যুগ্ম-সম্পাদক আব্দুল হাই, যুক্তরাজ্য বিএনপি নেতা মিছবাহউদ্দিন, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান, সিলেট জেলা খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, জামায়াত নেতা নিজামউদ্দিন সিদ্দিকী, উপজেলা জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ মিয়া, এ.কে.এম. দুলাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল। তবে এ তালিকা আরো দীর্ঘ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।