চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের নেতা সাবকাত আহমেদকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গতকাল সোমবার নগরীর কোতোয়ালী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সংগঠনের উস্কানিমূলক লিফলেট, মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাবকাত হিযবুত তাহরীরের চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখাসমূহের প্রধান। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
সিএমপির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবকাত নিজেকে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রধান হিসেবে পরিচয় দেয়। তার তত্ত্বাবধানে নগরীতে বিভিন্ন সময়ে হিজবুত তাহরীরের সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য সম্বলিত পোস্টার লাগানো হয়েছে। হিযবুত তাহরীর গণতান্ত্রিক সরকারকে উত্খাত করে শরীয়াহ ও খেলাফত ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।
