পাকিস্তান ভারতের মধ্যে লাগাতার উত্তেজনা বিরাজমান। এর মধ্যে দেশটির সঙ্গে চলমান উত্তেজনা কমাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে পাক সরকার।
কাশ্মীরে ব্যাপক মানবাধিকার লংঘন এবং নিয়ন্ত্রণ রেখায় ভারতের অনিয়ম তুলে ধরে যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ দিয়েছে পাকিস্তান। দেশটির অভিযোগ, ধারাবাহিক যুদ্ধবিরতি লংঘন করেছে ভারত সরকার। আর তাই উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের সাহায্য কমানোর অনুরোধ করেছে ইসলামাবাদ।
পাক সংবাদ সংস্থা ডন জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক দূতের আন্ডার সেক্রেটারি ডেভিড হেলের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সোহাইল মাহমুদের মধ্যে অনুষ্ঠিত অনলাইনে বৈঠকে এসব কথা উঠে আসে।
আরও পড়ুন: অবিক্রিত মদ থেকে জ্বালানী, ব্যবহার হচ্ছে রান্নার কাজে
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, উত্তেজনা বৃদ্ধি রোধে এবং জম্মু-কাশ্মীর বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার সুবিধার্থে পদক্ষেপ নেয়া অপরিহার্য হয়ে পড়েছে। অবৈধভাবে দখল করে রাখা জম্মু-কাশ্মীরে ভারতের ধারাবাহিক সেনা অভিযান এবং পাকিস্তানের প্রতি তাদের আগ্রাসী মনোভাব শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
ইত্তেফাক/আরআই
