করিমগঞ্জে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ১

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৫০

করিমগঞ্জে স্কুলছাত্রী মিতু আক্তারকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় নূর আলম ওরফে নভেল (২২) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নিয়ামতপুর বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে নিকলী উপজেলার সিংপুর-পাথারকান্দি গ্রামের বাসিন্দা। করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, ছুরিকাঘাতের ঘটনায় আহত মিতু বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।