সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের সতিরজান গ্রামের আতোয়ারের স্ত্রী আনোয়ারা বেগমের লাশ নিজ বাড়ির উঠান থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে আতোয়ার বিছানায় তার স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির বাইরে উঠানে তার লাশ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে এবং আতোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।
