প্রধানমন্ত্রীর পক্ষে মানিকগঞ্জে ত্রাণ দিল স্বেচ্ছাসেবক লীগ

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২২:১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক লীগের মাধ্যমে মানিকগঞ্জে অসহায় ও বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে গতকাল হরিরামপুর উপজেলার চার শতাধিক বন্যার্তের মধ্যে ত্রাণ সহায়তা তুলে দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। এসময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।