হুয়াওয়ে এই মুহূর্তের সেরা এআরএম-ভিত্তিক সিপিইউ বাজারে আনার ঘোষণা দিয়েছে। হুয়াওয়ের ডিরেক্টর অফ দ্য বোর্ড ও চিফ স্ট্র্যাটেজি মার্কেটিং অফিসার উইলিয়াম ঝু গতকাল চীনের শেনজেন-এ নতুন এই সিপিইউ, কুনপেং ৯২০ উদ্বোধন করেন। কুনপেং ৯২০ বিগ ডেটা, ডিস্ট্রিবিউটেড স্টোরেজ এবং এআরএম-ভিত্তিক অ্যাপগুলোর কম্পিউটিং ক্ষমতা বহুগুণে বৃদ্ধি করতে পারে। হুয়াওয়ে শিল্পক্ষেত্রে অন্যদের সঙ্গে একত্রে এআরএম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে এবং কম্পিউটিং পারফরম্যান্সকে আরও উন্নত করতে কাজ করবে বলে আশাবাদী হুয়াওয়ে।
এই সিপিইউটি ডিজাইন করা হয়েছে হুয়াওয়ের বিশেষ ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে। এটি অ্যালগরিদম-অপ্টিমাইজ অপশন ব্যবহার করে, ও পি ইউনিটের সংখ্যা বৃদ্ধি করে এবং মেমরি সাব-সিস্টেম আর্কিটেকচার উন্নত করে অত্যন্ত দ্রুতগতির প্রসেসিং ক্ষমতা নিশ্চিত করে। এই সিপিইউ ইন্ডাস্ট্রির যে কোনো সিপিইউ-এর চেয়ে ২৫% বেশি দক্ষতার সঙ্গে এবং ৩০% কম শক্তি খরচ করে কাজ করতে পারে। এটি ২.৬ গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে ৬৪ কোর ব্যবহার করে কাজ করে যা মোট ৬৪ জিবিপিএস ব্যান্ডউইথ প্রদান করতে পারে। - প্রেস বিজ্ঞপ্তি
