এমিরেটস এয়ারলাইন ১৫৭টি গন্তব্যে বাংলাদেশ থেকে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। তবে অফারটি পেতে হলে যাত্রীদের ৮ থেকে ২১ জানুয়ারির মধ্যে টিকিট ক্রয় এবং ৩০ নভেম্বর ২০১৯ এর মধ্যে ভ্রমণ করতে হবে। উদাহরণস্বরূপ, সকল প্রযোজ্য ট্যাক্সসহ ইকোনমি শ্রেণিতে দুবাই রিটার্ন টিকিট মূল্য হবে সর্বনিম্ন ৫০ হাজার ৫০২ টাকা। লন্ডন এবং নিউইয়র্কের ক্ষেত্রে ৮০ হাজার ৩৭১ টাকা এবং রোমের জন্য ৬৮ হাজার ৯৭২ টাকা। বিজনেস শ্রেণিতে ভ্রমণের ক্ষেত্রে দুবাই, নিউইয়র্ক, লন্ডন এবং রোমের রিটার্ন টিকিট মূল্য পরবে সর্বনিম্ন যথাক্রমে এক লাখ ৯৩ হাজার ৮৫৬ টাকা, তিন লাখ ৬২ হাজার ৭৫২ টাকা, ২ লাখ ৮৭ হাজার ৩৭৩ টাকা এবং তিন লাখ ৩০ হাজার ৭৯৭ টাকা। ‘ফ্লাই বেটার’ স্লোগান নিয়ে এমিরেটস সকল শ্রেণিতে ভ্রমণকারী যাত্রীদের আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে আসছে। - প্রেস বিজ্ঞপ্তি
