বাদল রায় করোনায় আক্রান্ত

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৬:৪২

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কিংবদন্তি ফুটবলার বাদল রায়। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক এই ফুটবলার গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে নিজ বাসভবনেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি।

 সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন টানা তিনবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি দায়িত্বে থাকা বাদল রায়। রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত সাবেক এই ফুটবলার বর্তমানে সুস্থই রয়েছেন। 

আশির দশকে ঢাকার ফুটবলে মাঠ মাতানো এই তারকা বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেরও সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন।

ইত্তেফাক/এসআই