প্রতিটি দুর্যোগে আমরা জনগণের পাশে আছি: পলক

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৭:২৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বর্তমান সরকার প্রত্যকটি দুর্যোগে জনগণের পাশে আছে। আমরা মহামারী করোনা ভাইরাসে অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি। নিজ নির্বাচনী এলাকার ৭২ হাজার পরিবারকে মানবিক সহায়তা আমরা পৌঁছে দিয়েছি। 

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা হলরুমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে আর্থিক সহায়তার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৯ জনকে নয় লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন কালে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ। তার স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে আসছে। করোনার এ দুর্যোগে দীর্ঘ পাঁচ মাস আমরা সবাই জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। 

আরও পড়ুন: গো খাদ্যের সঙ্কটে সিরাজগঞ্জের খামারীরা

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দীকি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার আতিকুর রহমান প্রমুখ। 

এর আগে প্রতিমন্ত্রী একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান এবং স্বাস্থ্যকর্মী, সাংবাদিকদের মধ্যে ৬৫০ পিস এন নাইন্টি মাস্ক প্রদান করেন। পরে তিনি উপজেলা সমন্বয় সভায় যোগ দেন। 

ইত্তেফাক/এসি