ক্লাব ফুটবলে দলবদল নিয়ে আবারো বিশ্ব ফুটবলে আলোচনায় জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই তারকা ফুটবলারকে দলে টানতে প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। যদিও এখন পর্যন্ত এই প্রস্তাবকে অনেকেই গুঞ্জন হিসেবেই দেখছেন। তাছাড়া ক'দিন আগেই রোনালদো জানিয়েছিলেন, আরও এক মৌসুম জুভেন্টাসে থাকতে চান তিনি। জিততে চান টানা তৃতীয় লিগ শিরোপা।
করোনার কারণে এবারের ক্লাব ফুটবলে বড় ধরনের রদবদল হবে না। যা আগেই জানিয়েছিলো বার্সেলোনা কর্তৃপক্ষ। কিছুদিন আগেও পিএসজি তারকা নেইমারকে দলে বেড়ানোর চেষ্টা করছে বার্সা এমন সংবাদ বাতাসে ভাসছিলো অনেক। কিন্তু পরবর্তীতে বার্সার পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় করোনার কারণে আর্থিক সংকটে থাকা বার্সা বড় ধরনের কোন দলবদল করবে না।
এবার ক্রীড়া ভিত্তিক স্প্যানিশ সংবাদ মাধ্যম গোল ডট কমের খবর বেরিয়েছে জুভেন্টাস তারকাকে দলে টানতে প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। কিছুদিন আগেও গুঞ্জন বেরিয়েছিল পিএসজিতে যেতে চান সিআরসেভেন। তবে গুঞ্জনটা আরো বেগবান হয়েছে নতুন কোচ আন্দ্রে পিরলো আসার পরে। যদিও পিরলোর সঙ্গে রোনালদোর সম্পর্ক কেমন তা এখনই বলার উপায় নেই।
এবার সংবাদ মাধ্যমের নতুন গুঞ্জন, রোনালদোকে কেনার জন্য বার্সেলোনার কাছে প্রস্তাব দিয়েছে জুভেন্টাস। খরচ কমানোর কারণেই পিএসজিসহ বড় বড় অনেক ক্লাবকেই রোনালদোকে কেনার প্রস্তাব দিয়েছে জুভেন্টাস।
চলতি মৌসুমে সিরিআ'য় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। ৩৫ গোল করে সিরিআ'র বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন রোনালদো।
ইত্তেফাক/এসআই
