নিয়োগ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ২১:৪৪

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক ঐতিহ্যবাহী লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর এর জন্য শূন্য পদে একজন অফিস সহকারী কাম হিসাব সহকারী আবশ্যক। আগ্রহী প্রার্থীগণকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে জনতা ব্যাংক লি:, নতুন বাজার শাখা, চাঁদপুর এর অনুকূলে ৬০০/- টাকার পে-অর্ডার/ডিডি, ১ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদনের জন্য আহ্বান করা হলো। —প্রধান শিক্ষক।       সিকে-৪৩

নিয়োগ বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী বাওয়ানী উচ্চ বিদ্যালয়, ডেমরা, ঢাকা এর জন্য ২ জন ইংরেজী, ২ জন গণিত, ২ জন বাংলা, ১ জন পদার্থ, ১ জন প্রাণিবিদ্যা ও ১ জন উদ্ভিদবিদ্যা শিক্ষক আবশ্যক। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাষ্টার্স ডিগ্রী হতে হবে। কলেজ নিবন্ধন থাকতে হবে। বয়স অনূর্ধ্ব ৩২ বছর। ১ জন করনিক আবশ্যক। বি.কম পাস থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৮/০১/২০১৯ খ্রি: তারিখ রোজ শুক্রবার  সকাল ১০ ঘটিকায় প্রয়োজনীয় কাগজপত্রাদি এবং প্রধান শিক্ষক বরাবর আবেদনপত্রসহ অত্র বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল। -প্রধান শিক্ষক, মোঃ ইসমাইল হোসেন।       সিকে-৪৪