নৌকা, ট্রলার দুর্ঘটনা আর কত?

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:২৪

কয়েকদিন ধরে নিউজফিডে আসছে শুধু নৌকা বা ট্রলার দুর্ঘটনায় মৃত্যুর খবর। নেত্রকোনার মদন উপজেলায় ১৮ জন ও বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে প্রকৌশলীসহ বেশ কিছু সংখ্যক লোকের মৃত্যু হয়েছে। সবই নৌকা বা ট্রলার দুর্ঘটনায়। ঈদের আগে কিশোরগঞ্জের নিকলী হাওরে ট্রলার দুর্ঘটনায় এক কিশোর মারা যায়, যার ফলে নিকলী হাওরে পর্যটক চলাচল বন্ধ করে দেয় কিশোরগঞ্জ প্রশাসন। নেত্রকোনার মদনেও বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে নৌকা বা ট্রলার দুর্ঘটনায় প্রাণহানি ঠেকানো কি আদৌ সম্ভব?  এজন্য প্রয়োজন জনসচেতনতা। তাই পর্যটন কেন্দ্রগুলো চালু রেখে প্রচার মাধ্যমগুলোতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়ে জনগণকে সচেতন করতে হবে। তাহলেই নৌকা বা ট্রলার দুর্ঘটনায়  প্রাণহানি কমবে বলে মনে করি।

ইমতিয়াজ হাসান রিফাত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়