আপনার রাশিফল

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:২৪

১৪ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ৩০ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৩ জিলহজ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ১ ও ৫। শুভ বার:  রবি ও বুধ। শুভ রত্ন: রুবী ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। মন ভালো থাকবে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।   

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। শারীরিক অবস্থা খুব একটা ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেয়ে যেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে মতানৈক্য এড়িয়ে চলুন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।