চান্দিনায় মত্স্য কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

আপডেট : ১৩ আগস্ট ২০২০, ২১:৫৭

কুমিল্লার চান্দিনা উপজেলা মত্স্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে ডাকাতরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলা মত্স্য খামারে ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন আছেন তিনি। এ সময় ২৫ হাজার টাকা, সরকারি ট্যাব ও দুটি মোবাইল ফোন লুটে নেয় ডাকাতরা। এ ঘটনায়  চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।